সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” কর্মশালা

সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” কর্মশালা

CSECLCSWorkshopAcademic Collaboration
Published:30 Dec, 2025
Last Updated:30 Dec, 2025, 4:17 AM

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস)–এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২২ নভেম্বর, শনিবার, সকাল ১০ টায় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে ছায়ানীড়ের সহযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস)–এর আয়োজনে আয়োজিত সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলা ভাষার শুদ্ধ বানান, প্রমিত উচ্চারণ, ভাষার যথার্থ ব্যবহার ও সংস্কৃতিচর্চা নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য বাংলা ভাষা আরও ভালভাবে শেখার অনুপ্রেরণা তৈরি করেছে। কর্মশালাটি বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও ভাষা বিশেষজ্ঞদের আলোচনায় প্রাণবন্ত একটি আয়োজনে পরিণত হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা ভাষা বিষয়ে অনেক মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

অতিথি বৃন্দ

এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সিরাজুম মুনিরা, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং ডিরেক্টর সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. ইউসুফ খান, ইতিবাচক চিন্তার মননশীল লেখক, চেয়ারপার্সন, বুরো বাংলাদেশ, উপদেষ্টা, ছায়ানীড়, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম চৌধুরী, উপদেষ্টা, ছায়ানীড়।  

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, সদস্য, বাংলাদেশ অ্যাক্রিডেটেশন কাউন্সিল, সাবেক উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

মুখ্য আলোচক এবং কর্মশালা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলা ভাষার ফেরিওয়ালা।

এ ছাড়াও ইংরেজি বিভাগের সভাপতি এবং সহযোগী অধ্যাপক ড. শামীম মণ্ডল এবং জে এম সি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. আহসান হাবীব তারেক।

এছাড়াও বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক উপস্থিতি কর্মশালাটি আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অংশগ্রহণকারী শিক্ষক–শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহপূর্ণ মনোভাব এই আয়োজনকে সফল করেছে। আপনাদের সময়, সহযোগিতা ও মূল্যবান উপস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।